শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ১০ম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি

শরিফ শিকদার,গাজীপুর প্রতিনিধি / ৪৭১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। এতে সেবা নিতে আসা শতশত রোগী ভোগান্তিতে পড়েন।

কর্মবিরতিতে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মফিজ উদ্দিন, ফার্মাসিস্ট নুরে আলম, নীলা আফরোজসহ অন্যান্যরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিভিন্ন সরকারের আমলেও এ দাবি বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন। দাবি পূরণ না হলে ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও ‘কমপ্লিট শাটডাউন’-এ যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মবিরতি চলাকালে হাসপাতালের রেডিওলজি, প্যাথলজি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে সেবাদান বন্ধ থাকে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীরা নানা ভোগান্তিতে পড়েন। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সেবা বঞ্চিত রোগী ও স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category