শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি / ২৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালীর ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে ২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে।

এ সময় রবিন ডি কস্তা ও তার স্ত্রী কে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙে নগদ ২৯.৫০০/নগদ টাকা, দুটি হাত ঘড়ি,১ টি দামি মোবাইলসেট, পাশে রবি কস্তার বড়বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানাযায় পুস্প কস্তার ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর তথ্য মতে জানা যায় দুইজনের সাথে আরো লোক থাকতে পারে। এলাকার মানুষের তথ্য মতে বহুবছর পর এই এলাকায় ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার স্থলে কালীগঞ্জ,কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি), জাকির হোসেন বলেন প্রাথমিক ভাবে তাদের ভাষ‍্যমতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে,বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল।এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যাহার নং ১৪/২/২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category