শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’ রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি / ১৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৪ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়ল বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৩২)। তিনি দিনাজপুরের চিনির বন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসীন্দা।তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন— দেওয়ানগঞ্জের রবীন (৩৫), টাঙ্গাইল মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় পৌঁছে চালক অন্য একটি গাড়ি ছাইট দিতে গিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় ট্রাকের পেছনে থাকা প্রাণ ফ্রুটোর একটি কাভার্ড ভ্যানও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহত নূর আলম এর মৃত দেহ তার পরিবারের নিকট দেওয়া হয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category