শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের ৪ জন ডাক্তার অনুপস্থিত কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন মোবাইলে পরিচয় অতঃপর সংঘবদ্ধ ধর্ষনের শিকার চার সন্তানের জননী আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হা/মলার ঘ’টনায় জড়িতদের বিচারের দাবিতে মান’ববন্ধন ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, উৎপাদন খরচও না ওঠায় বিপাকে কৃষক
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৪০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

শনিবার (৭ মার্চ) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে “অষ্টগ্রাম সাংবাদিক সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউল গণি, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া
দৈনিক নয় শতাব্দী পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল মিয়া এবং সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি পল্লব কান্তি দেব রনি প্রমুখসহ স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৫ মার্চ কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলামকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময় নিলাম সিন্ডিকেটের হামলায় চ্যানেল ২৪ ও গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে অষ্টগ্রামের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় অষ্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।” তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category