শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার

মোঃ মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি / ৪৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলায় ব্যাপক নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন ও মনিটরিং করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর সমন্বয়ে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। দিনের শুরু থেকেই জেলার সকল ভোটকেন্দ্রে নির্বাচনি উপকরণ নিরাপত্তার সঙ্গে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া পরিচালনা করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন—পুলিশ সুপার, কুড়িগ্রাম; অধিনায়ক, ২২ বিজিবি, কুড়িগ্রাম; সিভিল সার্জন, কুড়িগ্রাম; উপপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা; অধিনায়ক, র‍্যাব-১৩, কুড়িগ্রাম; জেলা নির্বাচন কর্মকর্তা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category