শিরোনাম :
হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সরকারি কলেজ মাঠ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি / ৬৯ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভার অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সমাবেশ মাঠ। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার কুড়িগ্রাম সফরে এসেছেন তিনি। জনসভার সভাস্থল কলেজ মাঠ ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও মহাসড়কে অবস্থান নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা জেলার ৯টি উপজেলা থেকে আসতে শুরু করেন। তবে জনস্রোত শুরু হয় সকাল ৮টার পর থেকে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে আসতে থাকেন। ধীরে ধীরে মাঠ পরিপূর্ণ হয়ে গেলে আশপাশের সড়ক ও মহাসড়কেও মানুষের অবস্থান দেখা যায়।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় এই জনসভায় উপজেলা ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের নেতারা অংশ নিয়েছেন ও বক্তব্য রাখছেন। জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামী ও তাদের ঐক্যজোটের সহযোগীরা। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য দেবেন।

এছাড়াও, জুলাই আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী দল ও ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরীক এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, জনসভার জন্য কুড়িগ্রামের সর্ববৃহৎ ভেন্যু বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল।

উল্লেখ্য, কুড়িগ্রামের সংসদীয় চারটি আসনের মধ্যে কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে এনসিপির ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category