শিরোনাম :
রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী নীলফামারীতে ডিবি পুলিশের অ/ভিযানে ১শত ৫ বোতল নে/শা/জাতীয় সিরাপসহ গ্রে/ফ/তা/র ১ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের চার প্রতিযোগী নয় ইভেন্টে প্রথম স্থান

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি / ৭৪ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত ৮জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের চার প্রতিযোগী নয় ইভেন্টে উপজেলায় প্রথম স্থান অর্জন করে গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে।
এদের মধ্যে বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মেহ জাবিন কথা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, কেরাত, হামদ্ ও নাত প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার ও একক অভিনয় প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সিরাতুন তাছনিয়া।

বিদ্যালয়ের সুনাম ভয়ে আনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন প্রথম স্থান অর্জনকারী চার শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
এই অর্জনের মাধ্যমে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করল-শিক্ষা ও সংস্কৃতিচর্চায় প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
ছবিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাজিম উদ্দিনের সাথে নয় ইভেন্টে উপজেলায় প্রথম স্থান অর্জনকারী লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির চার শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category