শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

কুলিয়ারচরে জিয়া পরিষদের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৩৭১ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রবাসী ও পৌরসভা জিয়া পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুল আলমের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে কুলিয়ারচর বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে।
২১ নভেম্বর শুক্রবার বাদ জুমা নির্বাচনীর প্রচারণার অংশ হিসেবে কুলিয়ারচর বাজারে এসব লিফট বিতরণ করেন উপজেলা প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা সদস্য মো. আল সারোয়ান (সাইমন), উপজেলা প্রবাসী জিয়া পরিষদের সদস্য সচিব সাঈদ ইমরান (সৌদি প্রবাসী) সিনিয়র সদস্য সোহেল রানা (সৌদি প্রবাসী) সহ সংগঠনের নেতৃবৃন্দ।
কুলিয়ারচর উপজেলা প্রবাসী জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা মো. আইন উদ্দিন ভূঁইয়া ও আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন খাঁন বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা শরীফুল আলম-কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category