কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, কলা, পাউরুটি, ডিম বিতরণের মাধ্যদিয়ে এ ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি মেফতাহুল হাসান বলেন, সরকারের কাছ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে, বাংলাদেশে ১৫০ টি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে যা বিনামূল্যে সপ্তাহে ৬ দিন বিভিন্ন মৌসুমী ফল, পাউরুটি, পুষ্টিকর দুধ, ডিম ও বিস্কুট পাবে। এমনকি তোমাদের শুধু বিস্কুটই দিবেনা একেক দিন এক এক রকমের খাবার আইটেম টিফিনের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, যারা এই ফিডিং কর্মসূচীর পরিবেশক তাদেরকে খবারের মান যাতে সঠিক থাকে সে দিকে খেয়াল রাখতে হবে এবং যথাযথ নিয়মে ফিডিং কর্মসূচী বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কিতাব আলী, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. মাহফুজুল হক। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর পরিবেশক হাজী মো. দেলোয়ার হোসেন মান্নান ও সাইদুর রহমান।
সাপ্তাহিক স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিদ্যালয়ের কার্যদিবসগুলোতে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা নিম্নরূপ: প্রতিদিন বরাদ্দকৃত খাদ্য সামগ্রী রোববার বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।
সোমবার বনরুটি (১২০ গ্রাম) এবং ইউএইচটি দুধ (২০০ গ্রাম)। মঙ্গলবার ফর্টিফাইড বিস্কুট (৭৫ গ্রাম) এবং স্থানীয় মৌসুমী ফল বা কলা (১০০ গ্রাম)। বুধবার বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০ গ্রাম)। বৃহস্পতিবার বনরুটি (১২০ গ্রাম) এবং সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।