শিরোনাম :
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে নজরদারি গড়েয়ায় ট্যা’পে’ন্টা’ডল ট্যা’ব’লে’টসহ দুই যুবক গ্রে/প্তা’র কক্সবাজারে হাসপাতালে লিফটের নিচে মিলল, নিখোঁজ গৃহবধূর মরদেহ শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের ৪ জন ডাক্তার অনুপস্থিত কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন মোবাইলে পরিচয় অতঃপর সংঘবদ্ধ ধর্ষনের শিকার চার সন্তানের জননী
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

গড়েয়ায় ট্যা’পে’ন্টা’ডল ট্যা’ব’লে’টসহ দুই যুবক গ্রে/প্তা’র

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিয়াস হোসেনের প্যান্টের পকেট থেকে এক পাতায় ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হৃদয় মিয়ার পকেট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category