গড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা পানি জমে থাকার কারণে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে ৫০টি পরিবার। ড্রেনে বিভিন্ন ময়লাযুক্ত পানি জমে থাকায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং বাসিন্দাদের চলাচলে মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগের পর।
সোমবার (৮ মার্চ ) বিকেলে খুব শিগগিরই এলাকার জন্য একটি স্থায়ী পানিনিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয় গড়েয়া ব্যবসায়িক মালিক সমিতি।
গড়েয়া ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু বলেন, এলাকার মানুষ যেন কষ্টে না থাকে সে জন্য আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। খুব শিগগিরই এখানে পূর্ণাঙ্গ পয়নিষ্কাশন ব্যবস্থা করা হবে।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন রেনুও একই আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন।