শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দু/র্ঘ/টনায় নি/হ’ত ১ আ/হত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’ রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

গাজীপুরে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শরিফ সিকদার,গাজীপুর প্রতিনিধি / ২৫২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

এবারের কৃষিগুচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হলো।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সারাদেশে একযোগে যথারীতি দুপুর ২ টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘন্টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগে থেকেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারী ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে গাকৃবিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩৩৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারির ভিতর যেকোনো দিন। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংশ্লিষ্ট তথ্যাদি কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) এ প্রকাশ করা হবে। এ দিকে পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর বলেন, “আলহামদুলিল্লাহ্, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী একযোগে নির্ধারিত সময়ে পরীক্ষা নির্বির্ঘ্নে আয়োজন করা সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, আন্তরিক সহযোগিতা ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা গাকৃবির পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতায়াত সুবিধা নিশ্চিত করেছি বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে, তথ্য প্রাপ্তি সহজ করতে স্থাপন করেছি একাধিক তথ্যসেবা কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, স্বাস্থ্য ও নিরাপত্তা হটলাইন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করেছি। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নিরলসভাবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে ভর্তি পরীক্ষা কেবল একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। সেই উপলব্ধি থেকেই আমরা সর্বোচ্চ মানবিকতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে এ আয়োজন সম্পন্ন করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে গাকৃবি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।” উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category