শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী নাসরিন রহমান পপি বিশ্ব নারী দিবসে ‘গ্লোবাল স্টার উইমেনস অ্যাওয়ার্ড’ পেলেন অ্যাডভোকেট শাহীনুর সাগর গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে নজরদারি গড়েয়ায় ট্যা’পে’ন্টা’ডল ট্যা’ব’লে’টসহ দুই যুবক গ্রে/প্তা’র কক্সবাজারে হাসপাতালে লিফটের নিচে মিলল, নিখোঁজ গৃহবধূর মরদেহ শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের ৪ জন ডাক্তার অনুপস্থিত কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৪৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। গত দুই দিন ধরে জেলার অধিকাংশ তেলের পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ।
জানা গেছে, তেল না থাকায় অনেক পাম্প বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি সেবা খাতেও এর প্রভাব পড়েছে। জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স তেল না পাওয়ায় রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে।
এদিকে জ্বালানি সংকটের কারণে সড়কে দূরপাল্লার যানবাহনের চলাচলও অনেকটা কমে গেছে। পরিবহন চালকরা পাম্পে পাম্পে ঘুরেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
তবে জেলার দু-একটি পাম্পে সীমিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে দেখা গেছে।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category