শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা উখিয়া ৬৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার ইউরোপের স্বপ্ন দেখিয়ে দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর উদ্বোধন 
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র‍্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হোসেন ড্যাং এলাকায় ডিবি পুলিশের এস.আই পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দীন ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়া’র মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ আলী (৩২)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষি জমি কেটে পুকুর খনন, বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় ডিবি পুলিশের এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category