শিরোনাম :
ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নির্দেশ, কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দা’ফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গড়েয়ায় দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ভোগান্তিতে ৫০টি পরিবার গড়েয়ায় নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার উদ্যোগে ইফতার মাহফিল ওসির বিরুদ্ধে মানববন্ধনে ওসি নিজেই অংশ নিয়ে দিলেন অভিযোগের ব্যাখা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবু গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আব্দুল আলিম, পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ এবং নূরে আলম সিদ্দিকী আসাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, এ্যাডভোকেটবৃন্দ, ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও সফল করেছে।

তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গঠন সম্ভব। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় বক্তারা রমজানের শিক্ষা থেকে নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category