শিরোনাম :
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন মোবাইলে পরিচয় অতঃপর সংঘবদ্ধ ধর্ষনের শিকার চার সন্তানের জননী আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হা/মলার ঘ’টনায় জড়িতদের বিচারের দাবিতে মান’ববন্ধন ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, উৎপাদন খরচও না ওঠায় বিপাকে কৃষক চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণের মাঝে মা’দকবিরোধী লিফলেট বিতরণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে।

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা।

এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category