শিরোনাম :
জামালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল জনসভা নবীগঞ্জে নি/খোঁ/জের ১৪ দিন পর ডোবা থেকে লা/শ উ’দ্ধা’র নদী শাসনের নামে পেটে ঢুকানো টাকা টেনে বের করা হবে, ডা.শফিকুর রহমান কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের ম/র/দে/হ উ’দ্ধা’র, গ্রে’ফ’তা’র ১ শিশুবাগ আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় না” মির্জা ফখরুল ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে এ-সি’ড নিক্ষেপ” মজাহার গ্রে’প্তা’র বাহুবলে টমটমচালক হত্যার প্রদান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধা’র হবিগঞ্জে নির্বাচনকে সামনে রেখে বিজিবির কড়া সতর্কতা, ড্রোন নজরদারি চালু কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সরকারি কলেজ মাঠ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল জনসভা

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সাচনা বাজারে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, দেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে।

ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট ও গণসমর্থনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জামালগঞ্জ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা আলী আকবর, কাজী আব্দুর রশিদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category