শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩০ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।
পদত্যাগকারী নেতা মো. সারাফত হোসেন খান, যিনি আশারত খান নামে পরিচিত। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনযাপন করবেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category