শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক দুই নেতা কারাগারে

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি)দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক ভিপি মুকুল মুন্সী (৫০)।

এসআই মাহফুজুর রহমান বলেন, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটায় সজ্জিত হয়ে সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা হয়। এঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এঘটনায় গত বছরের ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category