শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

টুঙ্গিপাড়া সকাল থেকে হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

মোঃ শান্ত শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি / ৮২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে স্থানীয় পেট্রোল পাম্পগুলো আজ রবিবার (৮ মার্চ) সকল থেকে উপজেলায় পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের পরপরই শহরের পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করেন চালকরা অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শনিবার জ্বালানি তেলবাহী গাড়ি টুঙ্গিপাড়া তে প্রবেশ করেছে ফলে স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানা গেছে এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতেই কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলার সচেতন মহল অবিলম্বে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category