শিরোনাম :
রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী নীলফামারীতে ডিবি পুলিশের অ/ভিযানে ১শত ৫ বোতল নে/শা/জাতীয় সিরাপসহ গ্রে/ফ/তা/র ১ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্রদের মাঝে ছাগল ও টিউবল বিতরণ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে।

জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ৩৬ টি গবাদি পশু ছাগল ও ৭ টিউবয়েল বিতরণ করা হয়।

জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

এ সময়ে দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিকমতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খেয়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা বাসির পাশে আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি। আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাকবো।

আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কে কি বলছে বলে যাক আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগিতা করেই যাব।
সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা, সদর উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category