শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫১ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শীত মৌসুম পুরোপুরি শেষ না হতেই জেলার বিভিন্ন এলাকায় আমগাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। হালকা শীত আর রোদেলা আবহাওয়ার কারণে গাছে গাছে মুকুল আসায় কৃষক ও বাগান মালিকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।
সদর উপজেলা ছাড়াও রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বেশিরভাগ আমগাছেই মুকুল ধরেছে। বিশেষ করে দেশি জাতের আমগাছে আগেভাগেই মুকুল আসতে শুরু করেছে।
স্থানীয় আমচাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা বা কালবৈশাখী ঝড় হলে মুকুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
কৃষি অফিস জানায়, আগাম মুকুল আসা স্বাভাবিক বিষয় হলেও এ সময় সঠিক পরিচর্যা জরুরি। মুকুল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সব মিলিয়ে শীত বিদায় নেওয়ার আগেই আমগাছে মুকুল দেখে আশাবাদী হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের আমচাষিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category