• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

তরুণীদের ব্যক্তিগত ছবি ধারণ করে ব্ল্যাকমেইল; পুলিশের জালে বিকৃত রুচির যুবক

রাজেকুল ইসলাম , নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ আলিফ হোসেন(৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯জুন) সন্ধ্যা ৭টায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে সোমবার (৮জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে বিকৃত রুচির ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলিফ হোসেন ওই জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার আজহারুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই তরুণীর বাবা ধামইরহাট থানায় অভিযোগ করেন কে বা কাহারা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার জন্য ওসিকে নির্দেশনা প্রদান করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি এবং সাইবার বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি বিশেষ টিম খুব দ্রুত সময়ে সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুরে অভিযান পরিচালনা করে আলিফ হোসেনকে গ্রেপ্তার করে। সেই সাথে তার মোবাইল জব্দ করে উক্ত ঘটনার তথ্য প্রমাণ পাওয়া যায়।

এসপি আরও বলেন, এই মামলার ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও তিনজন মেয়ের অশ্লীল ও নগ্ন ভিডিও-ছবি তার মোবাইলে পাওয়া যায়। এমনকি তার স্ত্রীর নগ্ন ভিডিও সেখানে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আলিফ হোসেন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ব্যবহার করে তরুণীদের সাথে বন্ধুত্ব করে তোলে। পরে কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করতো। এবং ধারণকৃত নগ্ন ছবি দিয়ে ভিকটিমদের জিম্মি করে বিভিন্ন ভাবে ফায়দা লুটার চেষ্টা করে। শুধু তাই নয়, সে এই অপরাধ করে বিকৃত আনন্দ অনুভব করতো। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ জেলা পুলিশ নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফির মতো যেকোনো ঘৃণ্য অপরাধ কঠোর হস্তে দমন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category