শিরোনাম :
রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী নীলফামারীতে ডিবি পুলিশের অ/ভিযানে ১শত ৫ বোতল নে/শা/জাতীয় সিরাপসহ গ্রে/ফ/তা/র ১ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

তরুণ লেখক এম এ জিন্নাহ দ্বিতীয় কাব্যগ্রন্থ বিষাদ নদীর আত্মনাত প্রকাশ হয়েছে

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি। / ১২৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান তরুণ লেখক এম এ জিন্নাহ সাহিত্য ও পেশাগত জীবনে সমানতালে এগিয়ে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ “বিষাদ নদীর আর্তনাদ”, যা ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

তিনি হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিডিএসপি বাজার এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই মেধা ও সৃজনশীলতায় নিজস্ব পরিচিতি গড়ে তোলা এই তরুণ লেখক শিক্ষা জীবন শেষ করেই দেশের সেবামূলক পেশায় যুক্ত হন।

২০২২ সালে তিনি হাজী ফাজিল আহমেদ দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন নোয়াখালী সরকারি কলেজে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ পেশাগত জীবনে প্রবেশ করে বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে কর্মরত রয়েছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্যচর্চাকেও সমান গুরুত্ব দিয়ে আসছেন তিনি।

মাদ্রাসায় অধ্যয়নকাল থেকেই তাঁর লেখালেখির সূচনা। ধীরে ধীরে তাঁর লেখনী পরিণত হয়ে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত প্রকাশ পেতে থাকে। তাঁর লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ ও সমকালীন অনুভূতির গভীর প্রকাশ লক্ষ্য করা যায়।

সম্প্রতি প্রকাশিত তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ “বিষাদ নদীর আর্তনাদ” প্রকাশ করেছে GEN-Z Published। প্রেম ও বিরহের সম্মিলিত আবেগ নিয়ে রচিত এ গ্রন্থটি সহজ-সরল ভাষায় পাঠকের হৃদয়ে নাড়া দেওয়ার মতো করে সাজানো হয়েছে।

বইটির ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের পাঠক সহজেই বইটি সংগ্রহ করতে পারেন।

দ্বীপাঞ্চল হাতিয়া থেকে উঠে আসা এই তরুণ লেখকের সাহিত্যিক সাফল্য স্থানীয় তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category