শিরোনাম :
নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে দুই দোকানদার’কে জরিমানা নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দোকান টিনের ঘর উচ্ছেদ ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়” মির্জা ফখরুল টুঙ্গিপাড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ মাধবপুরে বালি উত্তোলনে প্রশাসনের অভিযানে জরিমানা ২ লাখ ৫০ হাজার শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, তাহেরীর অফিসে প্রশাসনের তালা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাহেরীকে সতর্ক করল ইসি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে দুই দোকানদার’কে জরিমানা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৪ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই দোকানদারকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সরকারি জায়গায় রাখা কাঠ নিলামের মাধ্যমে ২০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন অভিযানের নেতৃত্ব দেন। নবীগঞ্জ বাজার এবং আশপাশের এলাকায় চালানো এ অভিযানের মূল লক্ষ্য ছিল জনস্বার্থ রক্ষা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখা।

‎জরিমানা করা হয় শিবপাশা গ্রামের লাল মোহনের ছেলে রখু দাশকে, যাকে কাঠের দোকানের কাঠ সরকারি জায়গায় রাখার জন্য ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রকতপুর গ্রামের আফসর মিয়ার ছেলে লোকমান মিয়া কে ফুটপাতে সরকারি জায়গায় পিয়াজ বিক্রি করার জন্য ২,০০০ টাকা জরিমানা করা হয়।

‎শেরপুর রোডের বাংলা টাউন এলাকায় একটি করাত কলের সামনে সরকারি জায়গায় মজুত অবস্থায় কাঠ পাওয়া যায়। মালিক উপস্থিত না থাকায় তা নিলামের মাধ্যমে ২০,০০০ টাকায় বিক্রি করা হয়।

‎অভিযানে নবীগঞ্জ থানার এসআই মইনুল ইসলাম, আনসার সদস্য ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার এলাকা দখলমুক্ত রাখা এবং জনস্বার্থ রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category