শিরোনাম :
দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ কুলিয়ারচরে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ এক নীরব কেন্দ্র চন্দ্র মহল ইকো পার্ক, নেই প্রশাসনের নজরদারি নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন-এমপি নূরুল ইসলাম বুলবুল উলিপুরে জুয়া খেলায় হাতেনাতে ধরা ৬, সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১হাজার লিটার ডিজেল উদ্ধার ঠাকুরগাঁওয়ে হাম ও রুবেলায় আক্রান্ত ১৮ শিশু, বাড়ছে উদ্বেগ ১৮ ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category