শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উ’দ্ধার, রো’হিঙ্গা আ’টক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি / ৪৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেয় বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন-এর সদস্যরা। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৩১ নম্বর পিলারের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গা নাগরিককে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের বালুখালী ৯ নম্বর আশ্রয়শিবিরের ব্লক-এইচ-১ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঘুমধুম বাইশফাঁড়ী বিওপির বিজিবি টহলদল সীমান্তের ৩৬ নম্বর পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category