শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নারকোটিক্স ডগ ‘হেনরি’র তল্লাশিতে প্রাইভেটকারে ইয়াবাসহ চালক আটক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি / ৬৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ৬,হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির দরজার নিচে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালক মো. তৈয়ব (৩১) কক্সবাজার সদরের কলাতলী এলাকার বাসিন্দা। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category