কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) শহরের নিউটাউন এলাকায় ফুড প্যালেস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আশ্রারফুল হক রুজেন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন।
এসময় বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ যেন নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে প্রশাসনকে সেদিকে বিশেষ নজরদারি বাড়াতে হবে। ভৈরবে যানজট নিরসনে নিরাপদ সড়ক চাই সংগঠন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে। সড়কে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি নিসচা পরিবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।