শিরোনাম :
নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে দুই দোকানদার’কে জরিমানা নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দোকান টিনের ঘর উচ্ছেদ ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়” মির্জা ফখরুল টুঙ্গিপাড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ মাধবপুরে বালি উত্তোলনে প্রশাসনের অভিযানে জরিমানা ২ লাখ ৫০ হাজার শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, তাহেরীর অফিসে প্রশাসনের তালা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাহেরীকে সতর্ক করল ইসি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল ও তাঁর ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

‎নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গত ১৫ জানুয়ারি বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষে ভোট চাওয়া হয়েছে।

‎বিষয়টি জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি পরিপন্থি বলে উল্লেখ করে কমিশন গত ৩১ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে নোটিশ জারি করে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি প্রকাশিত হয়।

‎নোটিশে বলা হয়েছে, ভোট গ্রহণের পূর্বে কোনো প্রার্থী বা তাঁর পক্ষে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ক্ষুণ্ন করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

‎নির্বাচন কমিশন প্রার্থী এস এম ফয়সাল ও তাঁর ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

‎এ বিষয়ে বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category