শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নোয়াখালী হাতিয়ায় বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় ঠোঁট কাটা, তালু কাটা ও ক্লাব-ফুট (পায়ের পাতা বাঁকা) রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুর হাসি সামাজিক সংস্থা ও হাতিয়াস্থ তারাস ডায়াগনস্টিক ল্যাবের যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে বাছাই ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। বাছাইকৃত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের পরবর্তীতে অপারেশন, প্রয়োজনীয় ওষুধপত্রসহ যাবতীয় চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শিশুর হাসি সামাজিক সংস্থার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসব সেবা প্রদান করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম, ফিল্ড সুপারভাইজার ওসমান গণি অন্তর এবং তারাস ডায়াগনস্টিক ল্যাবের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।

আয়োজকরা জানান , জন্মগত শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসা শুধু শারীরিক সুস্থতাই নয়, তাদের মানসিক ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম বলেন, শিশুর হাসি সামাজিক সংস্থা ২০১৭ সাল থেকে চট্টগ্রাম বিভাগজুড়ে জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা ও ক্লাব-ফুট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত সংস্থাটি প্রায় দুই হাজারের বেশি ঠোঁট ও তালু কাটা রোগী এবং এক হাজারেরও বেশি ক্লাব-ফুট রোগীকে সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category