শিরোনাম :
ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে গণধর্ষনের অভিযোগ

মো.সাহেদ আহমেদ,শরীয়তপুর প্রতিনিধি / ২৭৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বনবিভাগ কার্যালয়ের এরিয়ার ভেতরে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী অনার্স প্রথম বর্ষের ওই শিক্ষার্থী জানান, বিকেলে পরীক্ষা শেষে তিনি এক সহপাঠীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসের অপেক্ষা করে না পেয়ে দু’জনে হেঁটে বনবিভাগের সামনে পৌঁছালে হঠাৎ কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। একপর্যায়ে জোরপূর্বক ভেতরে নিয়ে গিয়ে তাকে ও তার সহপাঠীকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে। টাকা দিতে না অস্বীকার করলে তার সহপাঠীর গলায় ছুরি ধরে তাকে বন বিভাগের ভেতরে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। পরে দুই ঘণ্টা আটক রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের সড়কে ছেড়ে দেয় অভিযুক্তরা।

তার সহপাঠী জানান, দু’জন ছেলে আমাদের থামিয়ে জোর করে ভিতরে নিয়ে যায়। পরে আমাদের মারধর করে আমার গলায় ছুরি ধরে আটকে রেখে আর আমার বান্ধবীকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরে আমাদের ভয় দেখে সড়কে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন প্রথমে তাদের দেখতে পান। তিনি বলেন, এক মেয়েকে কয়েকজন যুবক নিয়ে আসছিল। কাছে যেতেই মেয়েটি ভয়ে কথা বলতে পারছিল না। পরে বিষয়টি বুঝতে পেরে ওদের ধরতে গেলে তারা পালিয়ে যায়।

আরেক স্থানীয় সৈয়দ রাব্বি বলেন, মেয়েটি এসে আমাদের পায়ে পড়ে সাহায্য চায়। পরে দ্রুত তাকে দোকানে বসিয়ে পানি দিই। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং পুলিশকে খবর দিই।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খন্দকার রাশেদ আহম্মেদ বলেন, ওই শিক্ষার্থী শারীরিকভাবে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ করেছে। নারী চিকিৎসক এসে পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, বন বিভাগের এলাকায় একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে আমরা ৯৯৯ এ অভিযোগ পাই। তবে মেয়েটির সাথে কথা বলে ধর্ষণের কোন আলামত পায়নি তাকে মারধর করা হয়েছে বলে যেনেছি, মেয়েটি এক এক সময় এক এক কথা বলে।আমরা এখনো সঠিক তথ্য পাইনি,সঠিক তথ্য পেলে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category