শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর–কনেসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার রামপালের বেলাইব্রিজ গুনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা খুলনা থেকে মাইক্রোবাসযোগে মোংলায় ফেরারপথে। রামপালের বেলাইব্রিজ গুনাই ব্রিজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারীসহ চাজন প্রাণ হারায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। পরিবারের ১২ সদস্যের পাশাপাশি মাইক্রোবাসটির ড্রাইভারও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ড্রাইভারের বাড়ি রামপাল উপজেলাতেই। নিহতর মধ্যে ৯জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, নিতদের পরিবারের বড় ছেলে জনি ফোন করে বলেন, আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’ আমরা এসে কাউকে জীবিত পায়নি, সবাই মারা গেছে।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.মেহনাজ মোশাররফ বলেন,আমাদের এখানে শিশুসহ ৯জনের মরদেহ আনা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতরা সবাই একই পরিবারের তারা মোংলার বাসিন্দা। মাইক্রো বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category