শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বেলাবতে বিপুল পরিমাণ জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

মো.বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি / ২৪৬ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর বেলাবতে অভিনব কায়দায় পাচারকালে ১৪৩ বস্তা জিরা এবং চালক,সহ একটি ট্রাক জব্দ করেছে বেলাব থানা পুলিশ। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা- সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জিরার বস্তা। এ সময় ট্রাকের চালক মোঃ মোস্তাক আহমেদকে আটক করা হয়। চালক মোস্তাক
গাইবান্ধার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি ছিড়া বস্তাসহ মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ৩৪ লক্ষ ৩২ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরা কারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category