শিরোনাম :
নবীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে দুই দোকানদার’কে জরিমানা নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দোকান টিনের ঘর উচ্ছেদ ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়” মির্জা ফখরুল টুঙ্গিপাড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ মাধবপুরে বালি উত্তোলনে প্রশাসনের অভিযানে জরিমানা ২ লাখ ৫০ হাজার শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, তাহেরীর অফিসে প্রশাসনের তালা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাহেরীকে সতর্ক করল ইসি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বেলাবোতে আমলাব মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি / ৩৪ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমলাব মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আমিনুল হকের সার্বিক পরিচালনায় আমলাব মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আমলাব মডেল একাডেমির মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন আমলাব মডেল একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শামসুজ্জামান বাচ্চু।
আমলাব মডেল একাডেমির সভাপতি মোঃ আলাউদ্দিন আলা (মেম্বারের) সভাপতিত্বে এবং আমলাব মডেল একাডেমির পরিচালক মোঃ ফারুক হোসেন ও মোঃ ফারুক ইসলামের পরিচালনায়
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোবারক হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, নরসিংদী জেলার ন্যাশনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মুজিবুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ অলিউল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ শামসুল হক, আমলাব ইউনিয়ন পরিষদের ৫ নং ইউপি সদস্য মোঃ নুরুল হক প্রধান, আমলাব বাজরের বিশিষ্ট ব্যবসায়ী রৌশন আলী ভূউয়াসহ শিক্ষক, ছাত্র /ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমলাব মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলী হোসেন খানঁ,মোঃ শাহনেওয়াজ প্রধান, আমলাব মডেল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হোসেন স্বপন,
মোঃ জাবিরুল হক জাবির, হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ।
ক্রীড়া পরিচালনায় ছিলেন আমলাব মডেল একাডেমির সহকারী শিক্ষক মোঃ শিমুল মিয়া, তানিয়া আক্তার, আসমা আক্তার, ছালমা খানম, সাবিকুন্নাহার,পলি আক্তার উর্মি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category