শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বেলাবোতে ইয়াবা/সহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদ’ণ্ড

​মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি / ২৭২ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর বেলাবোতে পুলিশের এক ঝটিকা অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহর নেতৃত্বে এবং ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ প্রথমে জাকির হোসেন ও আরমান হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।

​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের দেখতে যান উজ্জল মিয়া নামে এক ব্যক্তি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করলে মাদক সেবনে ব্যবহৃত কার্বন পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে নিজের অপরাধ স্বীকার করলে পুলিশ তাকেও আটক করে।

​আটককৃত তিনজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়:
• ​মো. জাকির হোসেন (৩৬): (পিতা: মো. সিরাজুল ইসলাম, গ্রাম: বাজনাব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
• ​আরমান হোসেন (২২): (পিতা: আব্দুল কাদির, গ্রাম: বেলাবো টেকপাড়া) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
• ​মো. উজ্জল (৩৫): (পিতা: মো. আলী আকবর, গ্রাম: বেলাবো মাটিয়াল পাড়া) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন মাত্র একদিন আগেই অন্য একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেছিলেন। আজ সন্ধ্যায় জাকির হোসেন তাকে বেলাবো বাজার থেকে ফুসলিয়ে বাজনাব এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

​বেলাবো থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category