দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী বেলাব উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীন দাতা মোঃ মোশারফ হোসেন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারৈচা ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ আবদুল মোতালিব,
চর উজিলাব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হযরত আলী সেবক, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের জমি দাতা জগৎ মোল্লা,
দেওয়ানের চর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু, দেওয়ানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম,সমাজ সেবক মোঃ জাকির হোসেন, মোঃ ইউনুস মিয়া, মোঃ বকুল মিয়া, মালদ্বীপ প্রবাসী মোঃ হিরণ প্রধান, মিঠুন আহমেদ, অহিদুজ্জামান অহেদ, মগল বাদশা, হাজ্বী আলী আকবর বাদল, ডাক্তার রইছ উদ্দিন, মোঃ আলমাছ মিয়া,শিশু বাগ আদর্শ বিদ্যানিকেতের অধ্যক্ষ মোঃ রুবেল মিয়াসহ শিক্ষক, ছাত্র/ ছাত্রী, অভিভাবক ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নারী ও পুরুষ এময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীন দাতা মোঃ মোশারফ হোসেন ২০২৫ সালে এস.এস.সি জিপিএ ৫ প্রাপ্ত ১৪ জন ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অনুদান প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হকসহ অতিথিরা উপস্থিত ছিলেন।