শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে হ্যাঁ ভোট–না ভোট বিষয়ে লিফলেট বিতরণ

মোঃ মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি / ৬৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের উদ্যোগে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী হ্যাঁ ভোটের প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় হ্যাঁ ভোট ও না ভোট বিষয়ে প্রযোজ্য নীতিমালায় যে পরিবর্তন ও নির্দেশনা রয়েছে, সে বিষয়ে জনগণকে অবহিত করা হয়।

লিফলেট বিতরণ ও অবহিতকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী জোনাল অফিসের এজিএম মোঃ শামসুল আলম এবং লাইনম্যান (গ্রেড–১) মোঃ শাহীন সরদার।

এ সময় বক্তারা জানান, হ্যাঁ ও না ভোটের ক্ষেত্রে ভোটারদের করণীয়, ভোট প্রদান পদ্ধতি এবং সরকার ঘোষিত নীতিমালা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোটাররা যেন বিভ্রান্ত না হন এবং সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়েই মূলত এই অবহিতকরণ।

লিফলেটে উল্লেখিত তথ্যমতে, হ্যাঁ ভোট প্রদান করলে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলো হলো—
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।
যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে, যেমন—ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না।
দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা হবে।
রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।

লিফলেটে আরও উল্লেখ করা হয়, হ্যাঁ ভোট দিলে এসব পরিবর্তন কার্যকর হবে এবং না ভোট দিলে এসব সুবিধা পাওয়া যাবে না। এতে বলা হয়, পরিবর্তনের চাবি এবার ভোটারের হাতেই।

এ কার্যক্রম ঘিরে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মাঝেও আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category