শিরোনাম :
মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

ভৈরব (কিশোরগগঞ্জ)প্রতিনিধি / ১৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ওজনে কম দেয়ায় একটি পেট্রোল পাম্পকে ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ১১মার্চ, বুধবার ভৈরব উপজেলা প্রশাসন ও নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব লক্ষ্মীপুরে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন ও কমলপুরে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন।

এসময় ডিসপেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশনে পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কমলপুরে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন ডিসপেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে সঠিক মান পাওয়া যায় বলে জানান বিএসটিআই।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই নরসিংদী অফিসের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এছাড়া বিএসটিআই নরসিংদী অফিসের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে সহ ভৈরব থানা পুলিশ এ অভিযানে সহায়তা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category