শিরোনাম :
ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নির্দেশ, কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দা’ফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গড়েয়ায় দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ভোগান্তিতে ৫০টি পরিবার গড়েয়ায় নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার উদ্যোগে ইফতার মাহফিল ওসির বিরুদ্ধে মানববন্ধনে ওসি নিজেই অংশ নিয়ে দিলেন অভিযোগের ব্যাখা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৫৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে চিহ্নিত দুই ডাকাত আটক করছে ভৈরব থানা পুলিশ সদস্যরা। ৯ মার্চ ভোরে মেঘনার ত্রি-সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, পৌর শহরের গাছতলাঘাট এলাকার মোক্তার হোসেনের ছেলে জাকির হোসেন (২৭) ও একই এলাকার ভাসমান বাসিন্দা আনু মিয়ার ছেলে রাজন মিয়া (২৩)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা ত্রি-সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গেলে কুখ্যাত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য জাকির মিযা ও রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশে উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরো ৭/৮ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর দুই ছিনতাইকারী কাছে একটি দাঁড়ালো ছুড়ি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category