শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। কার্ড প্রদান উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি প্রথম ধাপে পূরণ করা হলো। পর্যায়ক্রমে কৃষি কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করে দেশের মানুষের সেবা  নিশ্চিত করা হবে। আজ মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১০১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামেলী কার্ড বিতরণ করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায়  প্রতিমন্ত্রী শরীফুল আলম এসব কথা বলেন।
এর আগে সকাল ১১ টায়  ঢাকা থেকে বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ১৪ টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে ৩৭ হাজার ৫৬৭ জনকে ফ্যামেলী কার্ড বিতরণ  অনুষ্ঠান উদ্বোধন করেন। সারাদেশে ১৪ টি উপজেলার পাইলট প্রজেক্টে ভৈরব উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ড অন্তভূক্ত ছিল।
কার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলো কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ  আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আল-আমিন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তৃতায় আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যই কৃষি ঋন সুদসহ ১০ হাজার টাকা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভৈরবে পাইলট প্রজেক্টে প্রথমবার আজ ফ্যামেলী কার্ড বিতরণ করা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে বলে জানান তিনি।  সরকার গঠনের ২১ দিনের মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, আগামী মাস থেকে সরকার কৃষি কার্ড বিতরণ ও খালকাটা কর্মসূচী শুরু হবে।

পরে মন্ত্রী ১০১০ জনের মধ্য  ৫ জন দরিদ্র পরিবারের হাতে ফ্যামেলী কার্ড প্রদান করে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category