শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ভৈরবে রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১৮৪ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও কিশোরগঞ্জ ৬ ( ভৈরব – কুলিয়ারচর) আসনের বিএনপির প্রার্থী মো: শরীফুল আলমের পক্ষে ভৈরবে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে পথচারী, ব‍্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন ভৈরব রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির প্রচার সম্পাদক মো: আব্দুল লতিফ ROC, ভৈরব পৌর শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ সিয়াম মিয়া, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফালু মিয়া, পরিবহন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মামুন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মেঘনা ফেরিঘাট শ্রমিক দলের সভাপতি মো: খোকন মিয়া, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মো: রতন মিয়া, রেলওয়ে শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ মতি মিয়া, মোহাম্মদ শাজাহান মিয়া, মোহাম্মদ কুদ্দুস মিয়া, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, আক্তার হোসেন, মোহাম্মদ হিরা মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, শ্রম সম্পাদক আল আমিন, পৌর শ্রমিক দল নেতা সোহেল মিয়া, বিল্লাল হোসেন সহ পৌর ও রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা।

ভৈরব রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় দোয়া এবং লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category