শিরোনাম :
রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী নীলফামারীতে ডিবি পুলিশের অ/ভিযানে ১শত ৫ বোতল নে/শা/জাতীয় সিরাপসহ গ্রে/ফ/তা/র ১ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারী আটক

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ২১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন নারী মাদক পাচারকারী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।

সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটককৃত মাদককারবারিরা হলো, ভৈরব পৌর শহরে পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪), জেলার কুলিয়ারচর থানার বড় ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও নরসিংদী জেলার বেলাব থানার চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ মার্চ বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়।

আটককৃতরা আশুগঞ্জ থেকে ভৈরবে আসছিল। সালমা বেগমের সাথে ভ্যানিটি ব্যাগ ও ব্লাউজের নিচে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায় এ ছাড়াও সালমা ও রোকসানার পেটে ও পিঠে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত নারীরা সঙ্গবদ্ধ মাদক পাচার চক্র। তারা নিয়মিত বিভিন্ন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে সংগ্রহ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। পুরুষের পাশাপাশি নারী মাদককারবারি ও পাচারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category