শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মাধবদীতে জমিতে মামলা চলমান থাকা অবস্থায় গাছ কর্তন

সুমন পাল,নরসিংদী প্রতিনিধি / ৪৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানা এলাকায় দখলীয় জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, মাধবদী থানাধীন বালুসাইর মৌজাস্থিত খতিয়ান নং-৩৮৮ আর এস ১৩৩৯ দাগ নং- এস এ-১৩১২ আর এস-২৬৭১ রকম নাল পরিমান (একরে) ০.০৩২০ সম্পত্তি নিয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার মামলা আছে। মামলা নং-১৩/২৬ উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান আছে। মামলার বিষয় নিয়ে আগামী ০৯/০৩/২৬ ইং সরকারী সার্ভিয়ারের তদন্ত করার সংবাদ জানতে পেরে আল আমিন গং আশরাফুল হক ভূইয়াকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।

৮ মার্চ সকালে তারা উক্ত সম্পত্তিতে প্রবেশ করেন রোপন কৃত ভোগ দখলিয় শেওড়া গাছ কেটে আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। আশরাফুল হক ভূইয়া মৌখিক ভাবে নিষেধ করিলে তারা ধারালো দা নিয়ে কোপ মারার জন্য উদ্যত হয়। প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, সুযোগ মত পাইলে খুন করে ফেলবে। উক্ত সম্পত্তি হতে উচ্ছেদ করে উক্ত সম্পত্তি জোর পূর্বক ভাবে দখল নিয়ে নিবে।

এ বিষয়ে আল আমিন জানায়, আমার বোন শেওড়া গাছের নিচে একটি শিম গাছ রোপন করে, যা পরবর্তীতে শেওড়া গাছে ছড়িয়ে পড়ে। শিম গাছটি কাটার জন্য কয়েকটি ডালা কাটা হয়েছে। এ জায়গাটা আমার পৈতৃক সম্পত্তি। তারা ১৬/১৭ বছর আগে জোরপূর্বক আমার সম্পত্তি দখল করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category