শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মাধবদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সুমন পাল, নরসিংদী প্রতিনিধি / ১০১ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মাধবদীতে ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা আরোপ করেছে। এ ধরনের অভিযান পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সহায়ক।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিপনন বিতান ও নিত্য প্রয়োজনীয় দোকান গুলোতে বেড়েছে ব্যস্ততা। সেই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করছে। মাধবদী পৌর এলাকার বাজার সংলগ্ন রাস্তা ঘাটে যানজট নিরসনে মাধবদী পৌরসভার সিইও ও নির্বাহী ম্যাজিষ্টাট সহকারী কমিশনার মো: খালিদ হোসেন শিমুল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৮ মার্চ) রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো ও রাস্তায় যত্রতত্র যানবাহন রেখে যানজট সৃষ্টি করার অপরাধে পৌর আইনে জরিমানা আদায় করা হয়। এছাড়াও রাস্তা দখল করে বিভিন্ন সাইনবোর্ড স্থাপনা উচ্ছেদ করা হয়। মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স গত জুলাই আন্দোলনে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে তা মালিকানা দাবি করে দখল নেওয়া দোকানে তালা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category