শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১হাজার লিটার ডিজেল উদ্ধার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় (০১) এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে।

‎বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তেলবাহী বগি থেকে জ্বালানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে নিরাপত্তা জোরদার করা হয়।

‎খবর পেয়ে মনতলা বিওপি থেকে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য লুটপাট প্রতিরোধে ব্যবস্থা নেয়। পরবর্তীতে সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।

‎দুর্ঘটনায় ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুটি বগি উদ্ধার করে লাইনে তোলা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। একটি বগি পাশের পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

‎বিজিবি সূত্র জানায়, উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category