মানিকগঞ্জের সদর হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনসারের বিরুদ্ধে। এঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক আনসার সদস্যরা হলেন শাহাদাত হোসেন ওআবু সাঈদ। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়ছে।
এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, রবিবার(১১জানুয়ারি) দিবাগত রাতে স্ত্রীকে নিয়ে
তাদের বাড়ি নারায়ণগঞ্জ থেকে এক ব্যাক্তির ব্যাটারিচালিত ভ্যান নিয়ে মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে। মানিকগঞ্জের ২৫০শয্যারবিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন। হাসপাতালে গেইটে ডিউটিরত অবস্থায় থাকা দুই আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তার কথা বলে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী তার স্বামীকে সবকিছু খুলে বলেন এবং তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যকে সনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।