শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে মাদকসহ আটক ১ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো বলবেন বাড়ি টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী লঞ্চে ধ’র্ষণের জের: হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের,আহত ৬ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ১৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যা-ডিস্ট্রিবিউশন পিএলসির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দিনব্যাপী মির্জাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাইমহাটি আদালতপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭০০ ফুট (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ, ১৫টি বাড়ির দ্বিমুখী চুলার ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন, ৩/৪ ইঞ্চি ব্যাসের ১টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন এবং ১টি রাইজার বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ১টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যাবহারের জন্য ১ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড ৮৪০ ঘনফুট গ্যাস/ ঘন্টা।
এদিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা বিশেষ এক অভিযান পরিচালনা করে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত এবং জরিমানা আদায় করেছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ করেন, রমজান মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এসব অবৈধ গ্যাস ব্যবহারকারীদের জেল দেওয়া থেকে বিরত রেখেছি।
অভিযানকালে অন্যদের মধ্যে, তিতাস টাঙ্গাইলের ব্যবস্থাপক বিধান চন্দ্র মৈত্র, সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী মাহাবুবাসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category