শিরোনাম :
ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

মির্জাপুরে গভীর রাতে মাটি ভর্তি ড্রামট্রাকের চাপায় ঘুমন্ত বৃদ্ধ নিহত

মো:রুবেল মিয়া, মির্জাপুর( টাঙ্গাইল)প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে নিয়ন্ত্রণ হারানো মাটি ভর্তি একটি ড্রামট্রাক ঘরে ঢুকে পড়ে এক বৃদ্ধকে পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। ঘাতক চালক পলাতক রয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাছচামারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাটি বোঝাই একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন সত্তর বছর বয়সী নাজিমুদ্দিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা তার স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ড্রামট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘাতক চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা অবৈধ মাটির ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে। নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category