শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মুকসুদপুরে পাটের গুদামে আগুন, পুড়ে গেছে ২৬’শ মণ পাট

মো.শান্ত শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ২৪৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২,৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো তিনি পাটগুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না।

তিনি জানান, তার গোডাউনে থাকা ২,৬০০ মণ পাট পুড়ে গেছে এবং এ ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category